• দ্য পারফিউম অব দ্য লেডি ইন ব্ল্যাক 40৳  26

    দ্য পারফিউম অব দ্য লেডি ইন ব্ল্যাক (The Perfume of the Lady in Black) ফরাসি লেখক গ্যাস্টন লেরুর রচিত একটি রোমাঞ্চকর রহস্য-গোয়েন্দা উপন্যাস। দ্য মিস্ট্রি অব দ্য ইয়েলো রুম উপন্যাসের তরুণ সাংবাদিক ও অনুসন্ধানী গোয়েন্দা জোসেফ রুলেতাবিয়েরের আরেকটি গুরুত্বপূর্ণ অভিযান এতে তুলে ধরা হয়েছে। অতীতের এক রহস্যময় ঘটনা, অদ্ভুত সংকেত, গোপন পরিচয় এবং বিপদের আশঙ্কায় ঘেরা কাহিনিতে রুলেতাবিয়েরকে এমন এক জটিল রহস্যের মুখোমুখি হতে হয়, যার সমাধান খুঁজতে তাকে যুক্তি ও পর্যবেক্ষণশক্তির পাশাপাশি মানুষের অতীতের গভীরে প্রবেশ করতে হয়।

  • দ্য মার্ডারস ইন দ্য র‍্যু মর্গ 30৳  28

    দ্য মার্ডারস ইন দ্য র‍্যু মর্গ মার্কিন লেখক এডগার অ্যালান পো রচিত একটি বিখ্যাত রহস্যগল্প, যা আধুনিক গোয়েন্দা সাহিত্যের অন্যতম পথিকৃৎ রচনা হিসেবে পরিচিত। প্যারিসের একটি বাড়িতে মা ও মেয়ের নৃশংস হত্যাকাণ্ড ঘটে, কিন্তু ঘটনাস্থলের বন্ধ দরজা ও জানালা এবং প্রত্যক্ষদর্শীদের পরস্পরবিরোধী বর্ণনা রহস্যটিকে আরও জটিল করে তোলে। অসাধারণ বিশ্লেষণী ক্ষমতা ও যুক্তিবুদ্ধির অধিকারী সি. অগাস্ট দুপ্যাঁ তদন্তে নেমে এমন এক সত্য উন্মোচন করেন, যা প্রচলিত ধারণাকে সম্পূর্ণ পাল্টে দেয়।

  • দ্য মিস্ট্রি অব দ্য ইয়েলো রুম 40৳  10

    দ্য মিস্ট্রি অব দ্য ইয়েলো রুম ফরাসি লেখক গ্যাস্টন লেরুর বিখ্যাত গোয়েন্দা উপন্যাস। একটি বন্ধ ঘরের ভেতরে সংঘটিত রহস্যময় হামলা, অথচ ঘরে প্রবেশ বা সেখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো স্পষ্ট পথ নেই—এই অসম্ভব ধাঁধাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে কাহিনি। তরুণ সাংবাদিক ও অনুসন্ধানী গোয়েন্দা জোসেফ রুলেতাবিয়ের তীক্ষ্ণ বুদ্ধি, যুক্তি ও পর্যবেক্ষণশক্তির সাহায্যে রহস্যের জট খুলতে চেষ্টা করেন। বুদ্ধিদীপ্ত সূত্র, সন্দেহভাজনদের নানা আচরণ এবং চমকপ্রদ ঘটনাপ্রবাহ উপন্যাসটিকে ক্লাসিক গোয়েন্দা সাহিত্যের এক অনন্য সৃষ্টি করে তুলেছে।

  • দ্য লিভেনওয়ার্থ কেস 80৳  4

    দ্য লিভেনওয়ার্থ কেস অ্যানা ক্যাথরিন গ্রিন রচিত একটি রহস্য ও গোয়েন্দা উপন্যাস। এক ভয়ংকর অপরাধ, সন্দেহজনক পরিস্থিতি, পরস্পরবিরোধী সাক্ষ্য এবং জটিল সূত্রের জালে এগিয়ে চলে এর কাহিনি। সত্য উদ্‌ঘাটনের জন্য গোয়েন্দাকে বিশ্লেষণ করতে হয় মানুষের বক্তব্য, আচরণ ও ঘটনাপ্রবাহের প্রতিটি খুঁটিনাটি। রহস্য, মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং অপ্রত্যাশিত মোড়ে ভরপুর এই উপন্যাস পাঠককে শেষ পর্যন্ত সত্যের সন্ধানে ব্যস্ত রাখে।

  • দ্য ইনোসেন্স অব দি ফাদার ব্রাউন 40৳  14

    The Innocence of Father Brown ইংরেজ লেখক জি. কে. চেস্টারটনের রচিত বিখ্যাত রহস্যগল্পের সংকলন। এই বইয়ের কেন্দ্রীয় চরিত্র ফাদার ব্রাউন—একজন সাধারণ চেহারার ক্যাথলিক যাজক, যিনি তাঁর অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা, গভীর মানবজ্ঞান এবং সূক্ষ্ম যুক্তিবোধ দিয়ে জটিল অপরাধের রহস্য উন্মোচন করেন। মানুষের মনস্তত্ত্ব, নৈতিকতা এবং অপরাধের অন্তর্নিহিত কারণ নিয়ে রচিত গল্পগুলো রহস্যপ্রেমীদের জন্য এক অনন্য পাঠ-অভিজ্ঞতা। বিশেষ করে যাঁরা ক্লাসিক গোয়েন্দা সাহিত্য, বুদ্ধির লড়াই, মনস্তাত্ত্বিক রহস্য এবং অপ্রত্যাশিত সমাপ্তির গল্প পছন্দ করেন, তাঁদের জন্য The Innocence of Father Brown একটি অবশ্য পাঠ্য বই।

  • দি এডভেনচার অব দ্য ব্লু কারবাঙ্কল 25৳  13

    দি অ্যাডভেঞ্চার অব দ্য ব্লু কারবাঙ্কল-এ বড়দিনের সময় লন্ডনের রাস্তায় হারিয়ে যাওয়া একটি টুপির সূত্র ধরে শার্লক হোমস এমন এক রহস্যের সন্ধান পান, যার কেন্দ্রে রয়েছে অত্যন্ত মূল্যবান একটি নীল রত্ন—ব্লু কারবাঙ্কল। একটি সাধারণ হাঁসের ভেতর থেকে রত্নটি উদ্ধারের পর শুরু হয় চোরকে খুঁজে বের করার অভিযান। সামান্য কিছু সূত্র, তীক্ষ্ণ পর্যবেক্ষণ এবং অসাধারণ যুক্তিবুদ্ধির সাহায্যে হোমস রহস্যের জট খুলতে থাকেন।

  • দ্য ম্যান উইথ দ্য টুইস্টেড লিপ 30৳  15

    দ্য ম্যান উইথ দ্য টুইস্টেড লিপ শার্লক হোমসের অন্যতম রহস্যময় কাহিনি। এক রাতে নিখোঁজ স্বামী নেভিল সেন্ট ক্লেয়ারকে খুঁজতে গিয়ে তার স্ত্রী এক কুখ্যাত ভিক্ষুকের ঘরে রক্তের চিহ্ন দেখতে পান। কিন্তু সেখানে সেন্ট ক্লেয়ারের কোনো সন্ধান নেই। শার্লক হোমস তদন্তে নেমে এমন এক অদ্ভুত রহস্যের মুখোমুখি হন, যার সত্য প্রকাশ পেলে পুরো ঘটনাটিই নতুন অর্থ পায়।

  • দ্য ফাইভ অরেঞ্জ পিপস 25৳  13

    দ্য ফাইভ অরেঞ্জ পিপস শার্লক হোমসের অন্যতম রহস্যময় ও উত্তেজনাপূর্ণ কাহিনি। তরুণ জন ওপেনশ শার্লক হোমসের কাছে সাহায্য চাইতে আসে, কারণ তার পরিবারে পরপর ঘটে গেছে কয়েকটি রহস্যময় মৃত্যু—আর প্রতিবারই মৃত্যুর আগে পাওয়া গেছে একটি খাম, যার ভেতরে ছিল পাঁচটি কমলার বিচি। ঘটনাটির পেছনে লুকিয়ে থাকা ভয়ংকর রহদস্য উদ্ঘাটনে হোমস শুরু করেন সময়ের বিরুদ্ধে এক কঠিন অনুসন্ধান।

  • এ স্ক্যান্ডাল ইন বোহেমিয়া 20৳  16

    এ স্ক্যান্ডাল ইন বোহেমিয়া শার্লক হোমসের অন্যতম স্মরণীয় রহস্য কাহিনি, যেখানে বোহেমিয়ার এক রাজপরিবারের গোপন রহস্য জড়িয়ে পড়ে বুদ্ধিমতী ও সাহসী আইরিন অ্যাডলারের সঙ্গে। একটি গুরুত্বপূর্ণ ছবি উদ্ধার করতে গিয়ে হোমসকে মুখোমুখি হতে হয় এমন এক প্রতিদ্বন্দ্বীর, যিনি তাঁর তীক্ষ্ণ বুদ্ধি ও কৌশলকে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দেন।

  • রেড হেডেড লিগ 20৳  10

    দ্য রেড-হেডেড লিগ শার্লক হোমসের অন্যতম জনপ্রিয় রহস্যকাহিনি। লাল চুলের এক সাধারণ দোকানদার হঠাৎ অদ্ভুত এক সংগঠনের সদস্য হওয়ার সুযোগ পান এবং বিনিময়ে পান সহজে উপার্জিত অর্থ। কিন্তু কিছুদিন পর সেই সংগঠন রহস্যজনকভাবে বন্ধ হয়ে যায়। ঘটনাটি আপাতদৃষ্টিতে হাস্যকর হলেও শার্লক হোমস বুঝতে পারেন, এর পেছনে লুকিয়ে আছে অনেক বড় একটি পরিকল্পনা। রহস্যের জট খুলতে শুরু করে হোমসের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ও অসাধারণ যুক্তিবুদ্ধির মাধ্যমে।

  • এডভেনচার অব দি স্পেকলড ব্যান্ড 20৳  17

    দি এডভেঞ্চার অব দি স্পেকল ব্যান্ড শার্লক হোমসের অন্যতম বিখ্যাত রহস্যকাহিনি। রহস্যময় এক তরুণীর আতঙ্ক, অস্বাভাবিক কিছু ঘটনার সূত্র এবং একটি অদ্ভুত ‘স্পেকল ব্যান্ড’—সব মিলিয়ে হোমস ও ড. ওয়াটসনের সামনে হাজির হয় এক ভয়ংকর ধাঁধা।

  • eBook
    The Adventures of Sherlock Holmes
    The Adventures of Sherlock Holmes Free 5

    Step into the brilliant mind of Sherlock Holmes in this timeless collection by Arthur Conan Doyle. Follow the legendary detective and Dr. Watson as they solve intriguing mysteries filled with clever deductions, suspense, and unforgettable twists. A must-read classic for every mystery lover.

My Cart
উইশলিস্ট
বিষয়